৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করছে চলমান যুদ্ধে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা।  

গতকাল (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র থেকে এ দাবি করা হয়।

তবে কখন কীভাবে এসব সেনাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। যা বর্তমানে জনে ৭০ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

লেবানিজ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ (২৪ অক্টোবর) দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ মোট তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন।

গতরাতে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর বোমাবর্ষণ করেছে, কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের রাজধানীতে প্রায় ১৭টি হামলা চালায় তারা। খবর আল জাজিরা

অপর দিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক ও হোমসে ইসরায়েলি সামরিক হামলায় একজন সিরিয়ান সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা