৭০০ স্টান্টম্যানের জন্য অক্ষয়ের মানবিক উদ্যোগ

বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তার দেশ ভারতের যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়েন। নিজের পকেটের অর্থ খরচ করে প্রাকৃতিক বিপর্যয়ে পড়া দুস্থদের কখনো ঘর নির্মাণ করে দেন, কখনো অনাহারীদের মুখে খাবার তুলে দেন।

আবার ভারতীয় নাগরিকত্ব না থাকাকালীনও ‘দায়িত্ববান নাগরিকে’র মতো দেশের সীমান্তরক্ষীদের জন্যেও কর্তব্য পালন করেছেন। এবার বলিউডের ৭০০ স্টান্টম্যানের জন্য যা করলেন, তাতে সিনেমার কলাকুশলীরা অক্ষয়কে প্রশংসায় ভাসিয়েছেন।

বলিউড সূত্রে জানা গেছে, হিন্দি চলচ্চিত্র জগতে সাড়ে ছয়শো থেকে সাতশো স্টান্টম্যানের জীবন বদলে দিয়েছেন অক্ষয়। জানা গেল, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যুর থেকে শিক্ষা নিয়েই নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দারুণ পদক্ষেপ করেছেন অক্ষয় কুমার। বলিউডের প্রত্যেক স্টান্টম্যানের জন্যই জীবনবিমা করে দিয়েছেন এ তারকা।

এখন পর্যন্ত দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে একাধিক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। কখনো বা বড় ধরনের আঘাত পেয়ে তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। স্টান্টম্যানরা বরাবর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অনেক সময় সেটে তাদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থাও থাকে না।

হাড় কাঁপানো শীত হোক বা প্রচণ্ড গরম, সব ঋতুতেই নিজের জীবন বাজি রেখে পর্দায় হিরোদের জন্য তুখোড় মারপিটের দৃশ্য ফুটিয়ে তোলেন স্টানম্যানরা। কিন্তু সিনেমার সেটে কোনো দুর্ঘটনা ঘটলে সেই খেসারত দিতে হয় তাদের কিংবা তাদের পরিবারকে। এবার সেসব স্টান্টম্যানের জন্যই জীবনবিমা করিয়ে দিলেন অক্ষয় কুমার।

অক্ষয়ের এই পদক্ষেপ যে বলিউডের সিস্টেমে স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। প্রবীণ স্টান্টম্যান বিক্রম সিং দাহিয়া যিনি একাধিক বলিউড সিনেমার মারপিটের দৃশ্যে কাজ করেছেন, তিনি অক্ষয়ের এ মানবিক উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন।

বিক্রম সিং বলেন, ‘অক্ষয় স্যরকে অনেক ধন্যবাদ, উনি বলিউডের ৭০০ স্টান্টম্যানের জীবনবিমা করিয়ে দিলেন।’ বিমা অনুযায়ী, কোনো কলাকুশলী যদি সেটে স্টান্ট করতে গিয়ে কিংবা বাইরেও দুর্ঘটনার শিকার হন, তাহলে সাড়ে পাঁচ লাখ রুপি পাবেন। বলিউডে এমন ঐতিহাসিক উদ্যোগ নেওয়ার জন্য অক্ষয়কে নিয়ে তুমুল আলোচনা চলছে।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প