প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ১১ আগস্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা, বাংলাদেশিকর্মী নিয়োগ ও নিয়মিতকরণ, অর্থপাচার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠনের (আসিয়ান) বাংলাদেশের পর্যবেক্ষক মর্যাদা নিয়ে আলোচনা হতে পারে বলে ঢাকা-কুয়ালালামপুরের সূত্র নিশ্চিত করেছে।

দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করছেন।

সূত্র জানায়, সফরকালে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ইউনূসের সঙ্গে থাকবেন।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।

গত বছরের ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে এক ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন, তার দেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন জানাতে প্রস্তুত। মালয়েশিয়া একটি সমৃদ্ধ এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত।

ইউনূস ২৭ আগস্ট ২০২৪ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) এর সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছিলেন।

২০২৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়া আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ইউনূস আসিয়ানের সদস্য হওয়ার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করার জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও দেখা করবেন।

সফরকালে ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অর্থপাচারের বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এ বিষয়ে তার হস্তক্ষেপ কামনা করবেন।

ঢাকা এবং কুয়ালালামপুরের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার এখন সমৃদ্ধ এবং মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা একটি বড় চ্যালেঞ্জ হবে।

২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে এবং প্রধান উপদেষ্টা ইউনূস আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিষয়টি উত্থাপন করবেন এবং শিগগিরই শ্রমবাজার পুনরায় চালু করার অনুরোধ করবেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!