৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে যান চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৬ ঘণ্টা পরিবহন শ্রমিকদের অবরোধের পর যান চলাচল শুরু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এই সড়কে যান শুরু হয়।

ময়মনসিংহ মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন কোনো গণপরিবহন সড়কে চলবে না। প্রশাসনের এমন আশ্বাসের পর ইউনাইটেড বাস চলাচল বন্ধের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন জুলাই যোদ্ধারা। এরপর আন্দোলনরত শ্রমিকরাও সড়ক অবরোধ প্রত্যাহার করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবারও সবধরনের যান চলাচল শুরু হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করার কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। জুলাই যোদ্ধারা কর্মসূচি প্রত্যাহার ও আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ায় গণপরিবহন চলছে। অনেক গাড়ির জটলা সৃষ্টি হওয়ায় কিছুক্ষণ গাড়ি ধীর গতিতে চললেও ধীরে ধীরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন বলেন, জীবন বাজী রেখে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আন্দোলনে অনেকে আহত-নিহত হয়েছে। তবে অনেক আওয়ামী লীগের পদধারী নেতা এখনো ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন সব গণপরিবহন বন্ধ করতেই হবে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে হবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প