৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার

ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন আয়াল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে বৃহস্পতিবার (১০ জুলাই) ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

মানস্টের রেডসের দেয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ারিয়র্স এক পর্যায়ে ছিল ৮৭ রানে ৫ উইকেট। তবে এরপর মাত্র এক রানেই বাকি ৫ উইকেট হারায় তারা।

প্রথম ১০ বলে ক্যাম্ফার খরচ করেন ১৬ রান। এরপর কোনো রান না দিয়েই ৫ উইকেট তুলে নেন। ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে জ্যারেড উইলসনকে বোল্ড করে শিকার ধরা শুরু করেন তিনি। পরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করে দেন। ফিরতি ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেটে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।

এখানেই থামেননি কার্টিস ক্যাম্ফার। ১০ নম্বর ব্যাটসম্যান রবি মিলার অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ওভারের তৃতীয় বলে ১১ নম্বর ব্যাটসম্যান জশ উইলসনকে বোল্ড করে পাঁচ বলে পাঁচ শিকার ধরেন কার্টিস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি আছে ক্যাম্ফারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন আরও পাঁচজন বোলার। তারা হলেন—রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব এবং হারনান ফেনেল।

নারীদের ক্রিকেটেও ৫ বলে ৫ উইকেট নেয়ার রেকর্ড আছে। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ে অলরাউন্ডার কেলিস এনধলোভুর। 

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল