৪৮ কোটি টাকার কোকেনসহ বিমানবন্দরে আটক অভিনেতা

বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ আটক হয়েছেন বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা। চেন্নাই বিমানবন্দরে তাকে আটক করে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির অভিনেতা বিশাল ভার্মাকে আটক করা হয়। তার ট্রলি ব্যাগের ভেতর থেকে সাড়ে ৩ কেজি কোকেন উদ্ধার হয়েছে। এর বাজারমূল্য প্রায় বাংলাদেশি টাকায় ৪৮ কোটি।

এই অভিযান চালিয়েছে চেন্নাই কাস্টমস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

তদন্তে জানা গেছে, কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন অভিনেতা। কম্বোডিয়ায় একদল অজ্ঞাত লোক বিশাল ভার্মাকে ব্যাগটি দেয়। চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তির হাতে সেই ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তার।

তবে কর্মকর্তাদের দাবি, কোকেনটি শেষ পর্যন্ত মুম্বাই বা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দরে অভিনেতা বিশাল ভার্মার ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার উদ্ধার করা হয়। পরীক্ষায় তা কোকেন বলে নিশ্চিত হয়।

উল্লেখ্য, করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল বিশাল শর্মাকে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প