৪২ রানে ৬ উইকেট নেই ক্যারিবীয়দের, দুর্দান্ত বোলিং বাংলাদেশের

পুঁজি বেশি না, মাত্র ১২৯ রানের। সিরিজ জিততে হলে এই রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে হবে বাংলাদেশের। তাসকিন আহমেদ ও শেখ মেহেদীর বোলিংয়ে শুরুটা দুর্দান্ত করেছে টাইগাররা। এরপর হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের আঘাতে ৪২ রানে ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ৪৪ রান।

প্রথম দুই ওভারে উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। তবে ইনিংসের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেছেন তাসকিন। ওভারের প্রথম ও পঞ্চম বলে ফিরিয়েছেন ব্রান্ডন কিং (৫ বলে ৮) ও আন্দ্রে ফ্লেচারকে (৪ বলে ০)। পরের ওভারে মারকুটে জনসন চার্লসকে (১২ বলে ১৫) এলব্ডিব্লিউর ফাঁদে পেলেন শেখ মেহেদী। অর্থাৎ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট টু ব্যাক বোলিংয়ে এসে নিকোলাস পুরানকেও ফেরান শেখ মেহেদী। ৮ বলে ৫ রান করা ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটারকে সৌম্য সরকারের ক্যাচ বানান টাইগার স্পিনার।

বাংলাদেশের জন্য বিপজ্জনক রভম্যান পাওয়েলকে ফেরান হাসান মাহমুদ। ৭ বলে ৬ রান করে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক।

পরের ওভারেই রোমারিও শেফার্ডকে (৫ বলে ০) স্লিপে তানজিদ হাসান তামিমের তালুবন্দি করেন তানজিম সাকিব।

এর আগে আজ বুধবার সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে শামীম হোসেনের শেষের লড়াইয়ে ৭ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ।

ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ হন উইকেটরক্ষক ব্যাটার। প্রথম টি-টোয়েন্টিতে ১ বলে ০ রানে আউট হওয়ার পর আজ ফিরেছেন ১০ বলে ৩ রান করে।

ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেইনকে ডাইন দ্য উইকেটে মারতে এসে টার্নিং বলটি মিস করেন লিটন। মোটেই ভুল করেননি ক্যারিবীয় উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচার। বল গ্লাভসে জমা করে দ্রুত গতিতে স্টাম্প ভেঙে দেন তিনি। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল।

পুনরায় খেলা শুরু হলে লিটনের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থ হন তানজিদ হাসান তামিম। ৪ বলে ২ রান করে রস্টন চেজের বলে বোল্ড হন ব্যাটিংঅর্ডার পরিবর্তন করে এক ধাপ নিচে তিনে নামা বাঁহাতি ব্যাটার।

তৃতীয় উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় চাপ তৈরি হয় তাদের ওপর। এক পর্যায়ে ঝুঁকি নিয়ে রান নিয়ে গিয়ে স্ট্রাইকপ্রান্তে আউট হন সৌম্য (১৮ বলে ১১)।

দুবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ২৬)। আলজারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে ক্যাচ হন তিনি।

একটি চার হাঁকিয়েই ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতির বলে বোল্ড হয়ে যান রিশাদ হোসেন (৪ বলে ৫)। ১২তম ওভারের খেলা চলাকালীন আবারও বৃষ্টি হানা দেয়।

বৃষ্টির বাধা ডিঙিয়ে দ্বিতীয়বার খেলা শুরু হলে ১১ বলে ১১ রান করে মোতির বলে বোল্ড হন শেখ মেহেদী। ২০ বলে ২১ রান করে ওবেদ ম্যাকয়ের বলে লং অনে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ হন জাকের আলী। তারপরই শামীমের সেই দুর্দান্ত ইনিংস। ১৭ বলে অপরাজিত ৩৫ রান করেন বাঁহাতি ব্যাটার। বহুল প্রয়োজনীয় ইনিংসটি তিনি সাজান ২ চার ও ২ ছক্কায়। ১১ বলে ৯ রানে অপরাজিত ছিলেন তানজিম সাকিব।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০