গাজীপুরে বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশু পুড়ে অঙ্গার

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মিরাজ নামে (০৭) এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত মিরাজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। মিরাজ বাবা-মায়ের সঙ্গে টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় ভাড়া থাকতো। তার বাবা খোরশেদ পেশায় রিকশাচালক।

নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরাজ দাদির সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে গেলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ওই বসতবাড়ির সাতটি কক্ষ পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।’

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০