৪২ বছরে অপূর্ব, একই দিনে ছেলের জন্মদিন ঘিরে দ্বিগুণ আনন্দ

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্য ২৭ জুন শুধু জন্মদিন নয়, এটি বাড়তি আনন্দেরও দিন। ১৯৮৫ সালের এই দিনে জন্ম নেওয়া এই অভিনেতা জীবনের ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করলেন। বিশেষ এই দিনটি আরও অর্থবহ হয়ে ওঠে, কারণ তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশের জন্মদিনও আজ।

প্রতি বছর একই দিনে বাবা-ছেলের জন্মদিন উদযাপন করেন তারা।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও নির্মাতাদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অপূর্বর। অনেকেই তার সঙ্গে তোলা স্মরণীয় ছবি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন।

শোবিজে অপূর্বর যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। অভিনয়ে তার আনুষ্ঠানিক অভিষেক হয় ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‌‌‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত তরুণের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। এরপর থেকে অনেকের কাছেই তিনি ‘বড় ছেলে’ নামেই পরিচিত।

ব্যক্তিগত জীবনে অপূর্বর পথচলায় এসেছে নানা উত্থান-পতন। প্রথমে সাদিয়া জাহান প্রভাকে এবং পরে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে জন্ম নেয় ছেলে জায়ান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে সংসার করছেন। ২০২৫ সালের ডিসেম্বরে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আনায়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর অভিনীত ওয়েবফিল্ম হেডলাইন। রহস্য ও থ্রিলারধর্মী এই ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন এবং চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই এটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

এর আগে একই দিনে বাবা-ছেলের জন্মদিন প্রসঙ্গে অপূর্ব বলেছিলেন, ‘বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি আমি।’

  • Related Posts

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি 

    পবিত্র হজ পালন শেষে এরই মধ্যে ৬৮ হাজার ২৯৭ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন।  শনিবার (২৭ জুন) ভোররাত ৩টা পর্যন্ত পাওয়া ধর্ম মন্ত্রণালয়ের…

    Continue reading
    দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

    মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি 

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি 

    দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

    দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

    আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো পাকিস্তান-ভারতও

    আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো পাকিস্তান-ভারতও

    নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে ফ্রান্স

    নরওয়েকে এক হালি গোল দিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে ফ্রান্স

    ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

    ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

    ৪২ বছরে অপূর্ব, একই দিনে ছেলের জন্মদিন ঘিরে দ্বিগুণ আনন্দ

    ৪২ বছরে অপূর্ব, একই দিনে ছেলের জন্মদিন ঘিরে দ্বিগুণ আনন্দ

    ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

    ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক