৪২ দিনের ব্যবধানে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলল উত্তর কোরিয়া

বয়সভিত্তিক ফুটবলে উত্তর কোরিয়ার জয় রথ চলছেই। কদিন আগে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছিল উ. কোরিয়া। সেই রেস না কাটতেই এবার অনূর্ধ্ব-১৭ নারী দল বিশ্বকাপ নিয়ে গেছে দেশটিতে। ৪২ দিনের ব্যবধানে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে দেশটির নারী ফুটবলাররা।

ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে উ. কোরিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া। 

এই শিরোপার সুবাদে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল এখন উত্তর কোরিয়া।

ম্যাচে দারুণ পারফর্ম করেছেন উত্তর কোরিয়া গোলরক্ষক পার্ক জু গোং। তিনবার স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনি। টাইব্রেকারেও ফিরিয়েছেন এক শট। স্পেনের অন্য শট যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে।

যদিও গোলশূন্য প্রথমার্ধ শেষে ফাইনালে লিড ঠিকই নিয়েছিল স্পেন। সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশে ৬১ মিনিটে গোল পেয়ে যায় ইউরোপের প্রতিনিধিরা। সেখান থেকে ম্যাচে ফিরতে উত্তর কোরিয়ার সময় লেগেছে ৫ মিনিট। ৬৬ মিনিটেই ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এই পর ম্যাচের ফল আসে টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত হয় উত্তর কোরিয়ার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প