৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনে শিডিউল বিপর্যয়

ময়মনসিংহে কালবৈশাখি ঝড়ের কারণে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ায় বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। পরে গাছ সরানো হলে তিন ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৫ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরানোর পর এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে বাকৃবি এলাকায় রেললাইনের ওপর গাছ পড়লে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনে শিডিউল বিপর্যয়

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি তারাকান্দির দিকে যাচ্ছিল। রাত সাড়ে দশটার দিকে বাকৃবি এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের চালক দেখেন ঝড়ের কারণে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে আছে। এমন অবস্থায় ট্রেন থামিয়ে রেলওয়ের উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসে খবর দেন। তখন থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা ট্রেনসহ ৩টি ট্রেন বিভিন্ন এলাকায় আটকা পড়ে। পরে তিন ঘণ্টার চেষ্টায় রেললাইনের ওপর থেকে গাছ সরানো হলে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ওসি মো. আকতার হোসেন বলেন, বর্তমানে ঢাকা- ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে শিডিউল বিপর্যয় হয়েছে। এই রুটে প্রত্যেকটি ট্রেন দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে দুপুরের মধ্যেই যথাসময়ে ট্রেন চলাচল হবে বলে ধারণা করছি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী