৩৮ বাংলাদেশিসহ ২২৪ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ায় অভিবাসন-বিষয়ক অপরাধে বিভিন্ন সময় আটক হওয়া ৩৮ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর অভিবাসন বিভাগ।

শনিবার (১১ জানুয়ারি) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, তাদের বিভিন্ন বন্দিশিবির থেকে গত সোমবার থেকে শনিবার পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-এ, কেএলআই-টু এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৩৮ বাংলাদেশিসহ ২২৪ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তালিকায় ৩৮ জন বাংলাদেশি ছাড়াও ১২৮ ইন্দোনেশীয়, ১৯ জন পাকিস্তানের, ১৪ জন ভারতীয়, ১৩ জন ভিয়েতনামি, ৬ জন নেপালি, ৫ জন থাই ও একজন কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। 

একইসঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে, সেজন্য তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। 

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে, বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের সবাইকে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের ফেরত পাঠানো হয়েছে।

বন্দিদের সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যেক বন্দির প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়েছে বলে জানায় অভিবাসন বিভাগ।

  • Related Posts

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ…

    Continue reading
    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান…

    Continue reading

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’