বিয়ে করলেন পড়শী, পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী

সাবরিনা পড়শী গানের জগতে ব্যস্ত সময় পার করছেন। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান। তবে এরই মধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজটিও। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন পড়শী ও সিলয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান।

গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানের জড়তে পার করছেন ১৬ বছর। গানের পাশাপাশি সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

  • Related Posts

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে বৃহস্পতিবার (১৬ জুলাই) জানিয়েছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।…

    Continue reading
    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোনীত সেরহি কোরেৎস্কিই-কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগের পক্ষে ২৮৯ জন আইনপ্রণেতা ভোট দেন। জেলেনস্কির প্রেসিডেন্ট থাকাকালে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে…

    Continue reading

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা