২৫ বছর পর মুক্তি পেল ইরফান-বিদ্যার অপ্রকাশিত সিনেমা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের অপ্রকাশিত সিনেমা ‘দ্য লাস্ট টেন্যান্ট’। ইউটিউবে মুক্তি পাওয়া এই সিনেমাটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দুই তারকার পুরোনো কাজ।

প্রতি বছর ২৯ এপ্রিল ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে ভক্তরা তাকে স্মরণ করেন গভীর শ্রদ্ধায়। সেই বিশেষ দিনেই এ বছর মুক্তি পেল তার এই অপ্রকাশিত সিনেমা, যেখানে তরুণ বয়সের ইরফানকে আবারও পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। সিনেমাটি প্রয়াত এই অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে।

প্রায় ২৫ বছর আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছিল। এটি পরিচালনা করেন সার্থক দাশগুপ্ত। প্রযোজনায় ছিলেন নীনা দাশগুপ্ত এবং সার্থক দাশগুপ্ত নিজেই। বিদ্যা বালনের ক্যারিয়ারের শুরুর দিকের কাজগুলোর মধ্যে এটি অন্যতম। এই সিনেমাতেই একমাত্রবারের মতো ইরফান ও বিদ্যা জুটি বেঁধেছিলেন।

তবে শুটিং শেষ হওয়ার পর দীর্ঘ সময় সিনেমাটি মুক্তি পায়নি। জানা যায়, সিনেমার মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একসময় নির্মাতারাও সিনেমাটি মুক্তির আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন।

সম্প্রতি সেই হারিয়ে যাওয়া ফুটেজের একটি ভিএইচএস কপি উদ্ধার করেন পরিচালক সার্থক দাশগুপ্ত। এরপর নতুন করে সম্পাদনার কাজ শেষে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনা সম্ভব হয়।

এক সাক্ষাৎকারে সার্থক দাশগুপ্ত বলেন, ‘আমি তখন একেবারেই নতুন ছিলাম। কোনো প্রশিক্ষণ বা সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র একটি গল্প বলার ইচ্ছা থেকে এই সিনেমা তৈরি করেছিলাম। এত বছর পর সিনেমাটি ফিরে পাওয়া আমার কাছে আবেগঘন অভিজ্ঞতা।’ তিনি আরও জানান, এটি তার কাছে এক হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার মতো অনুভূতি।

সিনেমাটিতে ইরফান খান ও বিদ্যা বালনের পাশাপাশি অভিনয় করেছেন অন্নু খন্ডেলবাল, সৌরভ অগ্রবাল, সতীশ কালরা এবং আনন্দ মিশ্রসহ আরও অনেকে।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা