২৩৩ রানে অলআউট বাংলাদেশ, মুমিনুলের একার ১০৭

কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হল বাংলাদেশ। মুমিনুল হকের একার অপরাজিত ১০৭ রানের পরও চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পারলো না সফরকারীরা।

বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ এবং আলোক স্বল্পতার কারণে প্রথম দিনে ৩৫ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা। এরপর ভেজা আউটফিল্ডের কারণে টানা দুদিন পরিত্যক্ত হয়।  আজ চতুর্থ দিন অবশেষে ব্যাটিংয়ে নামার সুযোগ পায় বাংলাদেশ। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে আজ ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে গেছে ২৩৩ রানে। দিনের প্রথম সেশনে বাংলাদেশ হারায় মুশফিকুর রহিম, লিটন দাস এবং সাকিব আল হাসানের উইকেট।

সতীর্থদের আসা যাওয়ার মিছিলের ভিড়ে একাই লড়েছেন মুমিনুল হক। লাঞ্চ বিরতির ঠিক আগে ১৭৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি। দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায় একে একে মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদের উইকেট। ৭৪.২ ওভারে শেষ ব্যাটার হিসেবে রবীন্দ্র জাদেজার বলে আউট হন খালেদ আহমেদ। টেস্ট ক্যারিয়ারে এটি জাদেজার ৩০০ তম উইকেট।

স্রােতের বিপরীতে একপ্রান্তে আগলে থাকা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুমিনুল। ১৯৪ বলে ১৭ চার এবং ১ ছক্কায়  এই বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ১০৭ রান । ১৯৮৪ সালের পর কানপুরে এটি সফরকারী কোনো ব্যাটারের দ্বিতীয় কোনো সেঞ্চুরি। এর আগে ২০০৪ সালে এই ভেন্যুতে সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল। আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুমিনুল। তার আগে ২০১৭ সালে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৩০ এর গন্ডি পেরোতে পারেননি আর কেউ।

বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশপ্রীত বুমরাহ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প