১৬ বছর পর প্রিয়দর্শনের ছবিতে পঙ্কজ ত্রিপাঠি

কমেডি অভিনেতা প্রিয়দর্শন উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী কমেডি। তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল আর কমেডি বানাতে চান না তিনি। আইডিয়ার অভাব, রিপিটেশনের ভয়, সব মিলিয়ে যেন এই ঘরানা থেকে নিজেকে সরিয়েই নিয়েছিলেন। কিন্তু ‘ভূত বাংলা’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই হঠাৎই ইউ-টার্ন! আবার ফিরছেন সেই পুরোনো ছন্দে, সেই কমেডির দুনিয়ায়।

হাসির ভেতরে লুকানো থাকবে ক্যারেক্টার-ড্রিভেন গল্প, ঠিক ‘মালামাল উইকলি’ বা ‘হাঙ্গামা’র মতো পরিস্থিতিগত কমেডি। আর এই গল্পকে জীবন্ত করে তুলতে পর্দায় থাকছেন পঙ্কজ ত্রিপাঠি, আনু কাপুর আর সৌরভ শুক্লার মতো শক্তিশালী অভিনেতারা।

মজার বিষয় হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে প্রিয়দর্শনের কাজ হচ্ছে দীর্ঘ ১৬ বছর পর। আর আনু কাপুরের সঙ্গে প্রায় তিন দশক পর! সঙ্গে থাকছেন রাজপাল যাদব, একটি বিশেষ চরিত্রে। 

মানে, পুরো টিমটাই যেন কমেডির পরীক্ষিত কারিগরদের নিয়ে তৈরি। ইতিমধ্যেই চিত্রনাট্য প্রস্তুত, ২০২৬ সালের জুলাইয়ে শুরু হবে শুটিং, আর মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা।

সিদ্ধান্ত পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যে পরিচালক নিজেই বলেছিলেন কমেডিতে ফিরবেন না, তিনি হঠাৎ কেন ফিরলেন? কেউ বলছেন, নতুন কোনো আইডিয়া তাকে টানছে, আবার কেউ মনে করছেন, এটা তার স্ট্র্যাটেজিক কামব্যাক, নিজের শক্ত জায়গায় ফিরে আসা। 

এর মধ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন তার ১০০তম সিনেমার, যেখানে থাকবেন মোহনলাল। সব মিলিয়ে প্রিয়দর্শনের এই প্রত্যাবর্তন এখন বলিউডে কৌতূহলের কেন্দ্রবিন্দু।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প