১৫ বছর পর ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ-এ নতুন নির্বাচিত কমিটি

দীর্ঘ ১৫ বছর পর ডেনমার্কে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ- এর নির্বাচন সংগঠিত হলো। এতে সভাপতি হয়েছেন ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সুমন তালুকদার।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ। ২০০৯ সালে প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এবছর আবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলো।

সংগঠনটি ডেনমার্কে বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় বিভিন্ন কাজ করে থাকে। দেশটিতে আসা নতুন বাংলাদেশিদের তথ্য প্রদানের মাধ্যমে করণীয় দিক নির্দেশনাও দিয়ে থাকে। এছাড়া বাংলাদেশের জাতীয় দিবসসমূহ পালনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে এর তাৎপর্য তুলে ধরে।

সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালনসহ বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতেও নানা আয়োজন করে থাকে ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ।  

নির্বাচিত নতুন নেতৃত্ব বলেন, দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি বসবাস করছেন। যাদের একত্র করাই হবে মূল কাজ, পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়া। এছাড়া বাংলাদেশি শিশু-কিশোরদের মধ্যে বাংলা ভাষা লিখা ও পড়ার চর্চার জন্য সুযোগ তৈরি করে সংগঠনটি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের