১৪৯ রানে অলআউট বাংলাদেশ

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসারদের তোপে ১৪৯ রানে অলআউট গেছে বাংলাদেশ। এতে ভারতের লিড ২২৭ রানের। তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপ মিলে নিয়েছেন ৮ উইকেট।

বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল না ভারতের সামনে। তবে সেই সিদ্ধান্ত নেননি অধিনায়ক রোহিত শর্মা। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারত।

প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম।

এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও (১ বলে ০)। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর নেমেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)। পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে জাসপ্রিত বুমরাহের বলে স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সাকিবকেও আউট করেন জাদেজা। ভারতীয় স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল বুটে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে জমা হয়। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩২ রান (৬৪ বলে) করে ফেরত যান সাকিব।

এরপর বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ হন হাসান মাহমুদ (২২ বলে ৯)। তাসকিন আহমেদ আর নাহিদ রানা করেন ১১ রান করে। ২৭ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এরপর বাকি ৪ উইকেটের বিনিময়ে ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে ৪ রান যোগ করতেই সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি ভাঙে ভারতের। দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১২৪ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান জাদেজা।

নবম ওভারে বোলিংয়ে দিনের দ্বিতীয় শিকার ধরেন তাসকিন। ভারতের ইনিংসের ৮৯ ওভারে আকাশ দিপকে (৩০ বলে ১৭) সাজঘরের পথ দেখান তিনি।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সেঞ্চুরি করা রবীচন্দন অশ্বিনকেও আউট করেন তাসকিন। ১৩৩ বলে ১১৩ রান করা অশ্বিনকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান টাইগার পেসার। অর্থাৎ ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ভারত।

এরপর জাসপ্রিত বুমরাহকে থার্ড স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান হাসান (৯ বলে ৭)। এটি হাসানের পঞ্চম উইকেট। আগের ৪ উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই পেসার।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান