গল টেস্টে বিপদে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার লিড ছাড়িয়েছে দুইশ

গল টেস্টের তৃতীয় দিন শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তারা ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে। লিড এরই মধ্যে ২০২ রানের।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩০৫ রানের জবাবে ৩৪০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা কিউইরা প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিসের ঘূর্ণির সামনে টিকতে পারেনি।

৭১ রানে শেষ ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত ছিলেন গ্লেন ফিলিপস। ৪৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রভাত জয়সুরিয়া ৪টি, রমেশ মেন্ডিস ৩ আর ধনঞ্জয়া ডি সিলভা নেন ২টি উইকেট।

জবাবে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারালেও আরেক ওপেনার দিমুথ করুনারত্নে আর ওয়ান ডাউন ব্যাটার দিনেশ চান্দিমালের ব্যাটে অনেকটা পথ এগিয়ে যায় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১৪৭ রানের জুটি।

করুনারত্নে ৮৩ আর চান্দিমাল ৬১ রান করে আউট হন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ফেরেন ১৩ করে। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস আর ধনঞ্জয়া ডি সিলভা দিনের বাকি সময়টা অনায়াসেই পাড়ি দিয়েছেন। ম্যাথিউস আর ধনঞ্জয়া দুজনই অপরাজিত সমান ৩৪ রান করে।

  • Related Posts

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শুক্রবার (৩ জুলাই) ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয়…

    Continue reading
    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনগত রাত দুইটার দিকে উপজেলার জৈনাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিয়তপুরের জাজিরার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে…

    Continue reading

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী