১৩ বলে ৫ উইকেটের পতন শ্রীলঙ্কার, রেকর্ড জুটিতে জয় নিউজিল্যান্ডের

দুদলের জন্যই দারুণ শিক্ষণীয় এক ম্যাচ। পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস, সাহস আর সুশৃঙ্খল হয়ে সামনে এগিয়ে গেলে যেকোনো কিছুই করা সম্ভব, তা প্রমাণ করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ডের অবিশ্বাস্য সাফল্য থেকে তেতো হলেও নতুন কিছু শিখতে পেরেছে শ্রীলঙ্কা।

মাউন্ট মুঙ্গানুইয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৮ উইকেটে কিউইদের ১৭২ রানের জবাবে লঙ্কানরা করেছে ৮ উইকেটে ১৬৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান করে নিউজিল্যান্ড। এরপরই ঘরে দাঁড়ায় স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে ১০৫ রানের জুটি করে কিউইদের লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে মূল অবদান রাখেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রাসওয়েল। অর্থাৎ পুরো ম্যাচের চিত্রই বদলে দেন তারা।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটিই ষষ্ঠ উইকেটে সবচেয়ে বড় জুটি। মিচেল ৪২ বলে ৬২ রান করেন। ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন ব্রাসওয়েল।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১২১ রান তোলে শ্রীলঙ্কা। ওপেনার কুশল মেন্ডিস ৩৬ বলে ৪৬ রান করে আউট হলে আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন-আপ।

পরবর্তী ৪০ রানে পতন হয় ৮ উইকেটের। এর মধ্যে ইনিংসের শেষ দিকে ১৩ বলেই ৫ উইকেট পড়েছে শ্রীলঙ্কার। ১৮তম ওভারের দ্বিতীয় বল থেকে শুরু করে ২০তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত এসব উইকেট পড়ে।

ওপেনার পাথুম নিশাঙ্কা ৬০ বলে ৯০ রান করলেও দলের কোনো উপকার হয়নি। শেষমেশ ২০ ওভারে ১৬৪ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

বোলারদের সুশৃঙ্খল বোলিংয়ের কারণে এমন অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের