১১ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের তত্ত্বাবধানে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ১১ জন, ভারতের সাতজন, পাকিস্তানের পাঁচজন এবং নেপালের চারজন নাগরিক। সংশ্লিষ্ট সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ ও কেএলআইএ-২ এর মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।

৫ জানুয়ারি ২০২৬ এক বিবৃতিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের বৈধ পাসপোর্ট ছিল। তবে যেসব ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বা অন্যান্য জটিলতা দেখা দিয়েছে, সেসব প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় অস্থায়ী ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান টিকিটের ব্যয় বহন করা হয়েছে মূলত আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় কিংবা পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার মাধ্যমে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস মানবিক বিবেচনায় টিকিটের খরচ বহন করেছে বলেও উল্লেখ করা হয়।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, প্রত্যাবাসীত সব প্রবাসীকে বিভাগের কেন্দ্রীয় সিস্টেমে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী, তারা ভবিষ্যতে কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

এদিকে, আটক অভিবাসীদের প্রত্যাবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম- যেমন ভ্রমণ নথি প্রস্তুত, বিমান টিকিট ক্রয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা-পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর নির্ধারিত সেবা কাউন্টার থেকেই সম্পন্ন করা হয়েছে। এসব সেবার জন্য কোনো ধরনের অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে অবৈধ অভিবাসন রোধের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প