‘ধুরন্ধর’ সিনেমায় খলনায়ক চরিত্রে রেকর্ড গড়লেন অক্ষয় খান্না

‘ধুরন্ধর’ দেখে দর্শকদের ঘোর এখনো কাটেনি। তবে সিনেমাটির নায়ক রণবীর সিংকেও ছাপিয়ে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে উঠেছেন অক্ষয় খান্না। দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে ২০২৫ সালটি অক্ষয়ের জন্য হয়ে রইল একেবারেই আলাদা। প্রশংসার জোয়ার তো বটেই, সেই সঙ্গে বক্স অফিসেও গড়লেন এমন এক রেকর্ড, যা এতদিন কেবল বলিউড বাদশা শাহরুখ খানের নামের পাশেই লেখা ছিল।

দ্বিতীয় ভারতীয় অভিনেতা হিসেবে অক্ষয় খান্না এক ক্যালেন্ডার বছরে বিশ্বজুড়ে ২,০০০ কোটি রুপির বক্স অফিস আয়ের মাইলফলক স্পর্শ করেছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয়-এই বিরল কৃতিত্ব তিনি অর্জন করেছেন পুরোপুরি ‘অ্যান্টাগনিস্ট’ বা খলনায়কের চরিত্রে অভিনয় করেই।

২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পায় লক্ষ্মণ উতেকরের পরিচালনায় ‘ছাবা’। সিনেমায় মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেন অক্ষয় খান্না। ভিকি কৌশল ছিলেন কেন্দ্রীয় চরিত্রে, তবে অক্ষয়ের অভিনয়ই সমালোচকদের বিশেষভাবে নজর কাড়ে। সিনেমাটি বিশ্বজুড়ে ৮০৯ কোটি রুপি আয় করে বক্স অফিসে ঝড় তোলে।

বছরের শেষদিকে আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এ ফের চমক দেন অক্ষয়। গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে তার অভিনয় দর্শক-সমালোচক সবার কাছেই প্রশংসিত। রণবীর সিং, সঞ্জয় দত্ত ও আর মাধবনের মতো তারকারা থাকা সত্ত্বেও লাইমলাইট একাই কেড়ে নেন অক্ষয় খান্না। সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১,১৬৭ কোটি রুপি আয় করেছে। শনিবারের হিসাব অনুযায়ী, ‘ছাবা’ ও ‘ধুরন্ধর’-এই দুই সিনেমার মোট আয় ছাড়িয়েছে ২,০০১ কোটি রুপি।

এর আগে ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-এই তিনটি সিনেমা মিলিয়ে বক্স অফিসে ২,৬৮৫ কোটি রুপি আয় করেছিল। যদিও আমির খানের ‘দঙ্গল’ বিশ্বজুড়ে ২,০০০ কোটি রুপি ছাড়ালেও সেটি ছিল ভিন্ন ভিন্ন বছরে মুক্তির কারণে।

আগামী ২০২৬ সালে রণবীর কাপুরের সামনে এই রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে। তার আসন্ন মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ থেকে বড় আয়ের ইঙ্গিত মিলছে। তবে আপাতত খান সাম্রাজ্যের বাইরে থেকে এই বিরল কৃতিত্ব অর্জন করা একমাত্র অভিনেতা অক্ষয় খান্নাই।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প