১০ বছর ও ১৬ ম্যাচ পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

এক ম্যাচেই বেশ কিছু মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির জন্য ম্যাচটি ছিল শততম।এদিনই নাহিদা আক্তার বাংলাদেশের প্রথম নারী বোলার হিসেবে পেয়েছেন ১০০ টি-টোয়েন্টি উইকেট। এর আগে ব্যাটারদের কয়েকজনও রান পান। বাংলাদেশ দীর্ঘ অপেক্ষার পর পায় জয়।

বৃহস্পতিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে টাইগ্রেসরা। রান তাড়ায় নেমে ৭ উইকেট হারিয়ে ১০২ রান করে স্কটল্যান্ড। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর ১০ বছর ও ১৬ ম্যাচ পর এলো এই জয়।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ‌১৪ বলে ১২ রান করে মিড অনে ক্যাচ দিয়ে ফিরে যান মুর্শিদা খাতুন, ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন ওপেনার সাথী রাণী।  

তাদের জুটিতে ভর করে দলীয় পঞ্চাশ পেরোয় বাংলাদেশ। ৩২ বলে ২৯ রান করে ফ্রেসারের বলেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাথী। অনেকদিন ধরে রান খরায় ভোগা সোবহানা হাফ সেঞ্চুরি অবশ্য পাননি।  

৩৮ বলে ৩৬ রান করে স্টাম্পিংয়ের শিকার হয়ে যান সোবহানা। এরপর দলের হয়ে বাকি দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক বল বাকি থাকতে আউট হন তিনি, ১৮ বলে করেন ১৮ রান।  

রান তাড়ায় নামা স্কটল্যান্ডের প্রথম উইকেট তৃতীয় ওভারে নেয় বাংলাদেশ। ফাহিমা খাতুনের বলে স্টাম্পিংয়ের শিকার হন সাসকিয়া হোর্লে। ১২ বলে ৮ রান করেছিলেন তিনি। এরপরও পাওয়ার প্লেটা ভালোই কাটছিল স্কটিশ মেয়েদের।  

ছয় ওভারে তারা তোলে ৩১ রান। যদিও মারুফার করা পাওয়ার প্লের শেষ বলে বোল্ড হন ক্যাথরিন ব্রাইস। ১১ বলে ১১ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে স্কটিশরা।  

দলটির পক্ষে পুরো সময় প্রায় একই লড়েন ওপেনার সারাহ ব্রাইস। এর মধ্যে ফ্রেসারকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের শততম উইকেট পান নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।  

সারাহর লড়াই এরপর কাজে আসেনি। ৫২ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ‌১৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রিতু মণি।  

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত