হেডের আরেকটি বিধ্বংসী ইনিংস, ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

অধিনায়ক জস বাটলার নেই। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক ফিল সল্ট। কিন্তু নতুন অধিনায়কের সূচনাটা ভালো হলো না। ট্রাভিস হেড ঝড়ের সামনে হেরে গেলো তারা।

সাউদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে গেছে স্বাগতিক ইংল্যান্ড। ২৩ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হলেন ট্র্যাভিস হেড।

রোজ বোলে টস জিতেছিলো ইংল্যান্ড। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই অসি ওপেনার ম্যাথিউ শর্ট এবং ট্রাভিস হেড। ৬ ওভারে দু’জন মিলে ৮৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এ সময় ট্রাভিস হেড আউট হন ২৩ বলে ৫৯ রান করে। ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি।

অধিনায়ক মিচেল মার্শ মাঠে নেমে মাত্র ২ রান করে আউট হয়ে যান। জস ইংলিশকে নিয়ে এরপর আরেকটি জুটি গড়েন ম্যাথিউ শর্ট। ১১৮ রান পর্যন্ত নিয়ে যান দলকে। এ সময় ২৬ বলে ৪১ রান তুলে আউট হয়ে শট। তার ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার।

২৭ বলে ৩৭ রান করে আউট হন জস ইংলিশ। বাকি ব্যাটাররা খুব বড় কোনো ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। লিয়াম লিভিংস্টোন নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ১৯.২ ওভারে অলআউট হয় ১৫১ রানে। সর্বোচ্চ ৩৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ২০ রান করেন ফিল সল্ট। ১৮ রান করেন স্যাম কারান। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সিন অ্যাবট ৩ উইকেট নেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান