তিন মাস পর ফিরলেন সাবিলা নূর

সর্বশেষ ঈদুল আজহার নাটকে দেখা গেছে সাবিলা নূরকে। এরপর আর কোনো কাজ করেননি। প্রায় তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী। একটি পণ্যের বিজ্ঞাপন চিত্রে অভিনয় দিয়ে কাজে ফিরলেন তিনি। ৮ সেপ্টেম্বর ঢাকার লোকেশনে শুরু হয়েছে এর কাজ।

আরও আগেই কাজে ফেরার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজ পিছিয়েছে, জানালেন সাবিলা।  

এ ব্যাপারে সাবিলা বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। তা ছাড়া ঈদের পর একটু বিরতি নিয়েছিলাম। কিন্তু যখন কাজে ফিরব, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আমিও ছাত্রদের যৌক্তিক আন্দোলনে তাঁদের সঙ্গে ছিলাম।

এক মাসের বেশি সময় আন্দোলনের পর বিগত সরকারের পতন হয়। এরপর আবার দেশের বিভিন্ন জেলায় বন্যা হয়। বন্যার্ত মানুষের জন্যও কাজ করেছি। এসব কারণে এত দিন কাজে ফিরতে পারিনি।’

সাবিলা জানালেন, বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ করে ওটিটি ও নাটকের কাজ ধরবেন। তিনি বলেন, ‘কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে।

একটি বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। সেই প্রস্তুতিই নিচ্ছি। কারণ, ওটিটির কাজে সময় দিতে হয়। পুরোপুরি প্রস্তুতি নিয়েই শুটিং যেতে হয়। ওটিটির কাজটির আগে মধ্যে একটি নাটকের কাজ হতে পারে।’

এদিকে বেশ কিছুদিন ধরেই বড় পর্দায় অভিনয়ের কথা শোনা যাচ্ছিল সাবিলা নূরের, তার খবর কী, জানতে চাইলে সাবিলা বলেন, ‘হ্যাঁ, বড় পর্দায় একটি কাজ হওয়ার কথা। একজন বড় তারকার বিপরীতে সিনেমায় আমার অভিষেক হতে পারে। কাজটি  প্রায় চূড়ান্তই হয়ে আছে। বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি। এ কারণে মধ্যে নাটকের কাজও কম করেছি। গত ঈদে মাত্র চার–পাঁচটি কাজ করেছি। তবে সিনেমাটির বিষয়ে বিস্তারিত এখনই বলছি না। এতটুকু বলি, সিনেমার কাজ সম্ভাব্য যে সময়ে শুরু হওয়ার কথা ছিল, একটু পিছিয়েছে।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প