হৃতিক-এনটিআরের সিনেমায় ‘কুরুচিকর অঙ্গভঙ্গি’, আপত্তি সেন্সরের!

বহুল প্রতীক্ষিত ‘ওয়ার টু’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আসছে ১৪ আগস্ট। ইতোমধ্যেই স্পাই ইউনিভার্সের টিজাটিরের মূল আকর্ষণ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের জমজমাট অ্যাকশন দেখা গেছে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, মুক্তির আগে সিনেমার একাধিক দৃশ্য, সংলাপ নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। শুধু তাই নয়, কমিয়ে দেওয়া হয়েছে সিনেমার দৈর্ঘ্যও।

যশরাজ ফিল্মসের ‘গোয়েন্দা ব্রহ্মাণ্ড’ নিয়ে বরাবরই দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। কারণ অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স সহযোগে বিগত কয়েক বছরে বলিউডের বড় বড় সুপারস্টারদের নিয়ে পর্দায় ম্যাজিক দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। সেই তালিকায় যেমন শাহরুখ-সালমান রয়েছেন, তেমনই হতিক রোশনও। তালিকায় নতুন সংযোজন দক্ষিণী সুপারস্টার নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র।

গেল শুক্রবার ‘ওয়ার টু’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে এনেও শোরগোল ফেলে দেয় যশরাজ ফিল্মস। তবে মুক্তির মাত্র দিন কয়েক আগেই সেন্সরের কাঁচিতে মেগাবাজেট সিনেমায় ৬টি পরিবর্তন আনা হয়েছে।

জানা গেল, সিনেমার কিছু দৃশ্যের সংলাপ অনুপযুক্ত বলে মনে হয়েছে সিবিএফসির। ‘অশ্লীল’ একটি সংলাপ পুরোটাই ছেঁটে ফেলা হয়েছে। সেই বিতর্কিত সংলাপের পরই ওই দৃশ্যে এক ‘কুরুচিকর অঙ্গভঙ্গি’র দৃশ্য ছিল। সেটাও বাদ পড়েছে। খোলামেলা দৃশ্যেও আপত্তি ‘সংস্কারি’ সেন্সরের। ৯ সেকেন্ডের আবেদনমূলক দৃশ্যও ছাঁটাই করা হয়েছে।

সূত্রের খবর, কিয়ারা আদবানির বিকিনি পরিহিত দৃশ্য নিয়েও নাকি আপত্তি! সবমিলিয়ে ‘ওয়ার টু’ নির্মাতাদের হাতে ইউএ সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে সেন্সর বোর্ড।

‘ওয়ার’র সিক্যুয়েল এই ‘ওয়ার টু’। আগামী ১৪ আগস্ট একসঙ্গে হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি।  

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল