হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাইম কাসেম

হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার।

গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বৈরুতে ইসরাইলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইল। এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। যার ফলে নাইম কাসেম এখন হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হলেন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে নির্বাচিত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তারা দোয়া করবে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দিন।’

৭১ বছর বয়সি কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর ‘দুই নম্বর’ (শীর্ষস্থানীয় নেতা) হিসেবে উল্লেখ করা হয়ে। তিনি ১৯৮০’র দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প