হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করতে লেবানিজদের প্রতি নেতানিয়াহুর আহ্বান

গাজার মতো ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগ এড়াতে চাইলে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রত্যাখ্যান করতে লেবাননের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের মানুষের প্রতি এমন হুমকি দিলেন নেতানিয়াহু।

লেবানিজদের উদ্দেশে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, লেবানন একটি দীর্ঘ যুদ্ধের অতলে পতিত হবে। যা তাদের গাজার মত দুর্ভোগের দিকে নিয়ে যাবে, তবে আপনাদের সামনে লেবাননকে রক্ষা করার সুযোগ এসেছে।

তিনি বলেন, আমি লেবাননিজদের বলবো নিজেদের দেশকে হিজবুল্লাহমুক্ত করুন, এতেই এ যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। খবর টাইমস অব ইসরায়েল

নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিরাও নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

লেবাননে ইসরায়েলি অভিযান এগিয়ে নিতে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল।

লেবাননের ইসরায়েলি বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত  ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

এদিকে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় গতকালও টানা তৃতীয় দিনের মতো রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত