হায়দরাবাদকে বিশাল ব্যবধানে হারালো কলকাতা

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ দেখলে প্রতিপক্ষ বোলারদের নাভিঃশ্বাস ওঠার কথা; কিন্তু কলকাদা ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের বোলাররা সাহস হারাননি। বরং, ২০০ রানের বিশাল পুঁজিতে আত্মবিশ্বাসী হয়ে বিধ্বংসী বোলিং করে গেছে।

যার ফলে ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটররা ১৬.৪ ওভারেই অলআউট হয়ে গেছে ১২০ রান করে। শেষ পর্যন্ত হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবাররে আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিলো কেকেআর।

আগের তিন ম্যাচের দুটিতেই হেরেছিলো কেকেআর। চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এলো তারা। উপরে থাকা অন্যদের পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে কেকেআর।

২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বিপদে পড়ে হায়দরাবাদ। ট্রাভিস হেড ৪ রান করে, অভিষেক শর্মা ২ রানে, ইশান কিশান ২ রানে আউট হন। ৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে তারা। এরপর নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ১৯ রান করে আউট হন।

মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিস ও হেনরিক ক্লাসেন কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে তা যথেষ্ট নয়। ২৭ রান করেন মেন্ডিস ও ৩৩ রান করেন হেনরিক ক্লাসেন। অনিকেত ভার্মা ৬ রান করেন। প্যাট কামিন্স আউট হন ১৪ রান করে। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১২০ রানে অলআউট হয় হায়দরাবাদ।

ভাইভাব অরোরা এবং বরুন চক্রবর্তি ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন আন্দ্রে রাসেল এবং ১টি করে উইকেট নেন হর্ষিত রানা ও সুনিল নারিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে কেকেআর। ভেঙ্কটেশ আয়ার করেন ২৯ বলে ৬০ রান ও অংক্রিশ রঘুবানসি ৩২ বলে করেন ৫০ রান।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের