হামাসকে নিরস্ত্রীকরণ-গাজা পুনর্গঠন কঠিন কাজ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

হামাসকে নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনকে ‘কঠিন কাজ’ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, গাজার জনগণের জীবনমান উন্নত করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বুধবার (২২ অক্টোবর) জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমাদের সামনে একটি অত্যন্ত কঠিন কাজ অপেক্ষা করছে, আর তা হলো- হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, আবার একইসঙ্গে গাজাকে পুনর্গঠন করতে হবে। গাজার মানুষের জীবনে উন্নতি আনতে হবে, কিন্তু পাশাপাশি নিশ্চিত করতে হবে যেন হামাস আর কখনো ‘আমাদের বন্ধু’ ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।

ভ্যান্স বর্তমানে ইসরায়েল সফরে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তি ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলি সমর্থন জোরদার করতে।

মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাত শহরে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতি তদারকির কাজ চলছে এবং তিনি এই যুদ্ধবিরতি টিকে থাকবে বলে ‘অত্যন্ত আশাবাদী’।

তবে তিনি জানান, হামাসের নিরস্ত্রীকরণের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে না ওয়াশিংটন, যদিও ইসরায়েলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, যুদ্ধবিরতির সুযোগে গোষ্ঠীটি গাজায় পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।

বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজার ‘পরবর্তী দিনের’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। আমরা এখন একেবারে নতুন এক বাস্তবতা তৈরি করছি। একটি বেসামরিক প্রশাসন গঠন, একটি কার্যকর নিরাপত্তা কাঠামো প্রণয়ন ও সেটি কারা বজায় রাখবে, এসব নিয়েই আমরা কাজ করছি।

নেতানিয়াহু আরও বলেন, এটি সহজ হবে না, কিন্তু সম্ভব। আমরা এমন এক শান্তি পরিকল্পনা ও অবকাঠামো গড়ে তুলছি, যা এক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। এতে অনেক পরিশ্রম, সৃজনশীলতা ও সমন্বয়ের প্রয়োজন হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত জোট গঠনের পথও খুলে দিতে পারে। ২০২০ সালে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাভাবিকীকরণ চুক্তির প্রসঙ্গ টেনে ভ্যান্স বলেন, আমার বিশ্বাস- এই গাজা চুক্তি আব্রাহাম চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি যোগ করেন, এটি এমন একটি আঞ্চলিক জোট কাঠামো গঠনের সুযোগ তৈরি করতে পারে, যা দীর্ঘস্থায়ী হবে এবং এই অঞ্চলের সৎ মানুষদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নিয়ন্ত্রণ করার সক্ষমতা দেবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প