হাতিরঝিলে রাইড শেয়ারিং চালকের অনাকাঙ্ক্ষিত আচরণ,গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা নিঝুম রুবিনা

চিত্রনায়িকা নিঝুম রুবিনা গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন। রাইড শেয়ারিং গাড়িতে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার এই ভয়াবহ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ভিডিও বার্তায়ও সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কাঁদছিলেন এই নায়িকা।  

আজ বুধবার সন্ধ্যায় নিঝুম রুবিনা জানালেন, গতকাল দুপুর সাড়ে ১২টার ঘটনাটি নিয়ে ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭। নিঝুম রুবিনা তাঁর সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্স জিও ঢাকা মেট্রো গ ৪৫২৯৭৮ একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার–চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলে গাড়ি থামাননি সেই চালক।

এ প্রসঙ্গে নিঝুম রুবিনা ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইডিং শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। জানতে চাইলে বলেন, “আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।” মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, “আমাকে এখানেই নামিয়ে দেন।” তখন সে আমাকে বলল, “চুপ থাক। কোনো কথা বলবি না।” তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা তাঁর ফেসবুকে লেখেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না?…আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম, তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?’

রুবিনা বলেন, ‘আজ যদি আমার কিছু হয়ে যেত, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার কী হতো। আমার সন্তানটাকে কে দেখত। লাফ দিয়ে গাড়ি থেকে নামার কারণে মাথায় আঘাত পেয়েছি। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’

নিঝুম রুবিনাকে সর্বশেষ ‘লিপস্টিক’ ছবিতে দেখা গেছে। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথচলা শুরু নিঝুম রুবিনার। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজিম খান পরিচালিত ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের