মালয়েশিয়ায় শোষণের শিকার ৮ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ায় শোষণের শিকার ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়ার গুয়া মুসাং এর লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য শোষিত এবং প্রতারিত আট বাংলাদেশিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (জেএসজে)-এর ডি৩ অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন (অ্যাটিপসম)-এর একটি দল অপ পিন্টাসের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় ।

বুধবার (২২ জানুয়ারি),বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান সান্তং এক বিবৃতিতে জানান, উদ্ধারকৃত ৮ বাংলাদেশির বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে।

তিনি বলেন, ভুক্তভোগীদের বেতন না দিয়ে শোষণ করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ ছয় থেকে সাত মাস ধরে কাজ করছিলেন। ৮ বাংলাদেশি উদ্ধার ছাড়াও অভিযানের সময় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে তিনজন স্থানীয় পুরুষ এবং ২২ জন বিদেশি, যাদের সকলের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

গ্রেফতার তিনজন স্থানীয় ব্যক্তি খামারের মালিক এবং সাহায্যকারী হিসেবে কাজ করছেন এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৭ এর ধারা ১২ এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এর অধীনে তাদের বিরুদ্ধে আরাও তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃত অন্যান্য অভিবাসীরা হলেন বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার কৃষি শ্রমিক।

সোফিয়ান আরও বলেন, যে সবজি খামারে অভিযান চালানো হয়েছিল সেখানে বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো চাষ করা হত। ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) এবং দণ্ডবিধির ৩৭২বি/৩৭৩ ধারা অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন, বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা