হার মানল ভারত, রোহিতদের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম

আইসিসির হুঁশিয়ারির পর পিছু হটেছে ভারত। বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক দেশের নাম জার্সিতে রাখার যে রীতি, তা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘আমরা আইসিসির প্রতিটি নিয়ম মেনে চলব। লোগো এবং ড্রেস কোড নিয়ে যা নিয়ম রয়েছে, সেটি আমরা যথাযথভাবে অনুসরণ করব।’

বৈশ্বিক টুর্নামেন্টে আইসিসির ড্রেস কোডের অংশ হিসেবে প্রতিটি দেশের জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখতে হবে। সেই লোগোর অংশ হিসেবে থাকে স্বাগতিক দেশের নাম এবং প্রতিযোগিতার সন।

কিন্তু ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি রাখতে বিসিসিআইয়ের আপত্তি রয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম। যদিও এ বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে তখন কিছু বলা হয়নি।

এই খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পিসিবির পক্ষ থেকে বলা হয়, তারা এ বিষয়ে আইসিসির কঠোর পদক্ষেপ আশা করছে।

এরপরই আইসিসির এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানায়, টুর্নামেন্টের ড্রেস কোডের ব্যাপারে আইসিসির সিদ্ধান্ত শিরোধার্য। এটা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে আপত্তি জানায় ভারত। দীর্ঘ অচলাবস্থার পর শেষে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সম্মত হয় সব পক্ষ। যার অর্থ, টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে খেলবে ভারত।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর