‘হাওয়া’র পর আবার সুমন–তুষি, আসছে নতুন সিনেমা

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করছেন মেজবাউর রহমান সুমন। নাটকের পাশাপাশি বানিয়েছেন বিজ্ঞাপনচিত্রও। ছোট পর্দা থেকে সুমন বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দেন ‘হাওয়া’ দিয়ে। ২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতাও পায়। পরিচালকের এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষিও। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাচ্ছে নাজিফা তুষিকে।

পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই এ বিষয়ে কথা বলতে চাইছেন না। তবে শুটিং ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে সিলেটে নাফিজা তুষিকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান।

ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান। প্রাথমিকভাবে জানা গেছে, সুমন পরিচালিত ছবিটির নাম ‘রইদ’।

খোঁজ নিয়ে জানা গেছে, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। এখন অবশ্য সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুট শেষ হচ্ছে। তবে সিনেমাটির শুটিং শেষ না করে এখনই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।

এদিকে মাসখানেক আগে নাজিফা তুষি প্রথম আলোকে আভাস দিয়ে রেখেছিলেন, ‘কাজ করছি। কিন্তু কাজ নিয়ে কিছু বলা যাবে না। কবে, কখন মুক্তি পাবে, তা নিয়ে কিছুই জানি না। আমার কাজ শেষ। ছবি করেছি, করব, হবে, হচ্ছেও। সব রকম প্রক্রিয়ার মধ্যে আছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ—সব দিকেই আছি। হচ্ছে, হবে, চলমান।’

কাজ নিয়ে জানতে চাইলে রহস্যময় উত্তর দিচ্ছেন কেন? বললেন, ‘ছবি নিয়ে কিছু বলা বারণ। এ কারণে আমিও কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও কিন্তু কাজের খবর জানাতে ইচ্ছা করে। ভক্তরাও অপেক্ষা করেন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, একটা কাজ শেষ করছি। আশাবাদী, কারণ ভালো হয়েছে। যাঁর সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক।’

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাজিফা তুষি। ভেবেচিন্তে হ্যাঁ বলেন ছবির পরিচালক-প্রযোজককে। তবে কারা তাঁরা, সে বিষয়ে কুলুপ এঁটেছেন। জিজ্ঞেস করলে একটাই জবাব, ‘এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকেরা সময়মতো জানাবেন।’

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী