হাইস্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

রিজওয়ান-সালমানের অবিশ্বাস্য ব্যাটিং

৩৫৩ রানের বিশাল লক্ষ্য। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের আরও একটি পরাজয় দেখার অপেক্ষায় সবাই। এই যখন অবস্থা, তখন গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সবসময়ের আনপ্রেডিক্টেবল পাকিস্তান রীতিমতো রূপকথা লিখলো। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং মিডল অর্ডার সালমান আলি আগার অবিশ্বাস্য এক জুটিতে সব হিসাবনিকাশ উল্টে গেলো।

দক্ষিণ আফ্রিকার করা ৩৫৩ রানের বিশাল স্কোর আর টিকলো না রিজওয়ান ও সালমানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের কাছে। দু‘জনের ২৬০ রানের বিশাল জুটির কাছে হার মানতে হলো প্রোটিয়াদের।

৩৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিজওয়ান ও সালমানের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ১ ওভার হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। সে সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যায় স্বাগতিকরা। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।

৩৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর দুই ওপেনার ফাখর জামান আর বাবর আজম মিলে ৫৭ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন। ১৯ বলে ২৩ রান করে এ সময় আউট হয়ে যান বাবর আজম। এরপর মাঠে নেমে ফখর জামানের সঙ্গে জুটি বাধেন সউদ শাকিল। ১৬ বলে ১৫ রান করে তিনিও আউট হয়ে যান।

দলীয় ৯১ রানের মাথায় ২৮ বলে ব্যক্তিগত ৪১ রান করে ফাখর জামান আউট হন। এ সময় নিয়মিত বিরতিতে উইকেট পড়ার শঙ্কা দেখা দেয়। কিন্তু সবার ধারণা পাল্টে দিয়ে জুটি গড়ে দাঁড়িয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। ৯১ রান থেকে ৩৫১ রান পর্যন্ত ইনিংসকে টেনে নিয়ে যান এ দু‘জন।

১০৩ বলে ১৩৪ রানের বিশাল ইনিংস খেলে আউট হন সালমান আলি আগা। ১৬টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন তিনি। তার আগে ৮৭ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির মাইলফলক পূর্ণ করেন আলি আগা। ১২৮ বলে ১২২ রান করে অপরাজিত থেকে জয়ীর বেশে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডেতে রিজওয়ানের এটা চতুর্থ সেঞ্চুরি।

রিজওয়ান ও আলি আগার ২৬০ রানের জুটি পাকিস্তানের হয়ে রেকর্ড। পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটে ৪র্থ উইকেটে এটাই সর্বোচ্চ রান। এর আগে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ ২০৬ রান তুলেছিলেন মোহাম্মদ ইউসুফ এবং শোয়েব মালিক।

এর আগে লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন টেম্বা বাভুমা এবং টনি ডি জর্জি। ৫১ রানের জুটি গড়েন তারা। ২২ রান করে আউট হন টনি ডি জর্জি। টেম্বা বাভুমা করেন ৮২ রান। ম্যাথ্যু ব্রিটজকে করেন ৮৩ রান এবং হেনরিক ক্লাসেন করেন ৮৭ রান। কাইল ভেরাইনি ৪৪ রান করেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল