হাঁটুতে সার্জারি করাবেন আফরান নিশো

দুই বছর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। প্রথম সিনেমাতেই দারুণ সাড়া পান তিনি। গত কোরবানির ঈদে রাফীর আরেক সিনেমা ‘তাণ্ডব’-এ বিশেষ চরিত্রে হাজির হয়ে ‘সুড়ঙ্গ ২’-এর ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। এরপর থেকেই ভক্তদের আগ্রহ কবে আসছে সিক্যুয়েলটি?

তবে অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে। হাঁটুর সমস্যার কারণে এখনই শুটিং শুরু করতে পারছেন না নিশো। যদিও স্বাভাবিকভাবে চলাফেরা সম্ভব হচ্ছে, তবে সিনেমার অ্যাকশন ও দীর্ঘ শুটিংয়ের জন্য শারীরিকভাবে শতভাগ প্রস্তুত থাকা দরকার। তাই ‘সুড়ঙ্গ ২’-এর শুটিংয়ের আগে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

গতকাল শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে নিশো নিজেই এই তথ্য জানান। ‘সুড়ঙ্গ ২’ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা নি সার্জারি করাতে হবে।’

মজা করে যোগ করেন, ‘এটা এর আগে কখনো বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে ‘তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না।’

অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও শেয়ার করেন নিশো। জানান, তিনি কোনো থিয়েটার বা মঞ্চনাটক থেকে আসেননি। টিভি নাটক করেই অভিনয় শিখেছেন। তার মতে, টিভি নাটক, মঞ্চনাটক ও সিনেমা; প্রতিটিই ভিন্ন মাধ্যম, আর প্রতিটির আলাদা শেখার বিষয় রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অনুরোধে নিজের জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজের সংলাপ শোনান নিশো। তাতে হাসি ও করতালিতে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম।

সম্প্রতি রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো। এখানে তার সঙ্গে থাকছেন আরেক ডাইনামিক অভিনেতা চঞ্চল চৌধুরীও। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে সিনেমাটির। এটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল