হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি খুন, অভিযুক্ত প্রেমিকার ছেলে

‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি আর নেই। ৮১ বছর বয়সী এই অভিনেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনের বাইরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার (৩ জুন) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জেমস হ্যান্ডিকে ছুরিকাঘাত করার পর অভিযুক্ত মাইকেল গ্লেডহিল (৪৪) নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। ফোনে তিনি বলেন, ‘আমি মানুষের ছেলে, আমি এইমাত্র পাপের মানুষকে হত্যা করেছি।’ তার এই কলের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

বর্তমানে লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন গ্লেডহিল। আদালত তার জামিনের পরিমাণ ২০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করেছে।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘জুমানজি’-তে কীটপতঙ্গ দমনকারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এছাড়া ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার জিমি চরিত্রেও দেখা যায় তাকে।

চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দাতেও ছিল তার সফল উপস্থিতি। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘এনসিআইএস: লস অ্যাঞ্জেলেস’ এবং ‘কোল্ড কেস’ -এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেন।

জেমস হ্যান্ডির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। এলিস ট্যালেন্ট গ্রুপের প্রতিনিধি পাম এলিস-ইভেনাস বলেন, ‘জেমস হ্যান্ডির চেয়ে বেশি প্রতিভাবান, বিনয়ী ও অমায়িক বন্ধু আমি আর কখনো পাব না।’

  • Related Posts

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেল…

    Continue reading
    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর সেই অনশন ভেঙেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই)…

    Continue reading

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন