হলান্ডের পেনাল্টি মিসে আরও একবার ব্যর্থ ম্যানসিটি

দুর্দশা যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না ম্যানচেস্টার সিটি। টানা চার ম্যাচে জয়হীন দলটির ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট হয়েছে আর্লিং হলান্ডের পেনাল্টি মিসে। তাতে এভারটনের কাছেও পয়েন্ট খোয়াতে হলো টানা চার বারের চ্যাম্পিয়নদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এভারটনের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

চলতি মৌসুমের শিরোপার লড়াই থেকে সিটি ছিটকে গেছে, সেটা এক প্রকার নিশ্চিত। কিন্তু একের পর এক ম্যাচে তারা যেভাবে ব্যর্থতার গল্প লিখছে, তাতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে সিটি। হেরেছে ৯ ম্যাচে। তাও কি না বোর্নমাউথ, ব্রাইটনের মতো প্রতিপক্ষদের বিপক্ষেও।

এভারটনের বিপক্ষে অবশ্য শুরুটা খারাপ ছিল না। ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল তাদের। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা। অবশ্য লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল মাত্র ৫ শট। বড় ব্যর্থতা আর্লিং হলান্ডের পেনাল্টি মিস।

এদিন ম্যাচ শুরুর ১৪তম মিনিটেই সিটিকে লিড এনে দিয়েছিলেন বের্নার্দো সিলভা। বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে জেরেমি ডকু বক্সে পাস দেন সিলভাকে। এভারটনের এক ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে বল জালে জড়ান এ পর্তুগিজ। তবে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি সিটি। ৩৬তম মিনিটে বক্সে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে এভারটন স্ট্রাইকার ইলিম্যান এনদিয়ায়ে।

বিরতির পর দলকে লিডে ফেরানোর সুযোগ পেয়েছিলেন হলান্ড। বক্সে স্যাভিওকে ফাউল করে পেনাল্টি উপহার দেন এভারটন ডিফেন্ডার মিকোলেনকো। কিন্তু সফল স্পটকিক নিতে ব্যর্থ হন হলান্ড। সে আক্ষেপে শেষ পর্যন্ত পুড়তে হয় সিটিকে। ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।

১৮ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে সিটি। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে এভারটন। শীর্ষে থাকা লিভারপুল ১৬ ম্যাচে তুলেছে ৩৯ পয়েন্ট।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের