সৎ মায়ের ষড়যন্ত্রে বিশাল সম্পদ থেকে বঞ্চিত কারিশমার দুই সন্তান

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে জমেছে তুমুল আইনি লড়াই। প্রায় ৩০ হাজার কোটি রুপির এই উত্তরাধিকার নিয়ে দিল্লি হাইকোর্টে চলছে মামলা।

কারিশমার সন্তান সামাইরা (২০) ও কিয়ান (১৫) অভিযোগ তুলেছেন, তারা বাবার সম্পত্তির প্রাপ্য অংশ থেকে বঞ্চিত। তাদের দাবি, প্রায় ১,৯০০ কোটি রুপির সম্পদ তারা হাতে পাননি।

সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া শচদেব কাপুর। তিনি দাবি করেছেন, কারিশমার সন্তানরা ইতোমধ্যেই আরকে ট্রাস্টের মাধ্যমে ১,৯০০ কোটি রুপি পেয়েছেন। কিন্তু বিভিন্ন রিপোর্ট বলছে ভিন্ন কথা। আর্থিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অঙ্কটি ‘সোনা কমস্টার’-এর শেয়ারের হিসাব অনুযায়ী ধরা হলেও বাস্তবে সেই শেয়ার বা অর্থ সন্তানদের হাতে আসেনি। নিয়ন্ত্রণ এখনো রয়েছে প্রিয়া কাপুরের হাতেই।

এক সূত্র জানায়, ‘এই সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রিয়া শচদেব কাপুরের হাতে। এতে কারিশমার সন্তানদের কোনো প্রবেশাধিকার নেই।’

কারিশমার সন্তানদের অভিযোগ, সঞ্জয়ের আসল উইল চাপা রাখা হয়েছিল। সেখানে জালিয়াতিও হয়েছে। বলা হচ্ছে, তার মৃত্যু থেকে সাত সপ্তাহ পর উইল সামনে আনা হয়। কিন্তু সন্তানরা এর কোনো কপি বা বাবার ব্যক্তিগত সম্পদের বিস্তারিত পাননি।

কারিশমার সন্তানদের পক্ষে সিনিয়র আইনজীবী মহেশ জেঠমলানি আদালতে বলেন, ‘ধরে নেয়া যাক সঞ্জয়ের সম্পত্তির মোট মূল্য ৩০ হাজার কোটি রুপি। এর মধ্যে সন্তানদের নামে ১,৯০০ কোটি রুপি এসেছে বলা হলেও বাকি প্রায় ২৮ হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ এককভাবে প্রিয়া কাপুরের হাতে। এ ক্ষেত্রে কি তিনি স্বেচ্ছায় এত বিশাল সম্পদ ছেড়ে দেবেন?’

তিনি আরও যোগ করেন, ‘এই মামলা আসলে ট্রাস্টের ব্যাপার নয় বরং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তাদের প্রাপ্য উত্তরাধিকার নিশ্চিত করা। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সম্পদের ন্যায্য ভাগ যেন সব উত্তরাধিকারীরা পান, সেটাই মূল উদ্দেশ্য।’

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লি হাইকোর্ট প্রিয়া কাপুরকে নির্দেশ দিয়েছে, ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত সঞ্জয় কাপুরের সব স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণ তালিকা আদালতে দাখিল করতে। আদালত বলেছে, ‘আসামি নম্বর ১ (প্রিয়া) প্রয়াত সঞ্জয়ের সব সম্পদের তালিকা তিন সপ্তাহের মধ্যে জমা দেবেন।’

এছাড়া আদালত উইল খতিয়ে দেখে তা প্রিয়ার আইনজীবীদের ফেরত দিয়েছে। তবে শর্তসাপেক্ষে সামাইরা ও কিয়ানকে তা দেখানোর নির্দেশ দিয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের