স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বারিধারা ডিওএইচএস পূজা কমিটি আয়োজিত ‘মহাষষ্ঠীর সায়ংকালে দুর্গাদেবীর বোধন ও অধিবাস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা বাংলাদেশিরা শান্তিপ্রিয় জাতি। সারাবিশ্বে যুদ্ধ, সংঘাত বন্ধ করে শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় সমর্থন দিয়ে আসছে।

তিনি বলেন, পৃথিবীর সব ধর্মের মূল বাণী শান্তি। উপদেষ্টা এসময় দুর্গাপূজায় শোষণমুক্ত, বৈষম্যহীন আর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রার্থনায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এরমধ্যে অন্যতম চ্যালেঞ্জ হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিকরণসহ সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা। সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি এসময় সফলভাবে পূজা আয়োজনের জন্য বারিধারা ডিওএইচএস পূজা কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বারিধারা ডিওএইচএস পরিষদের সিনিয়র সহ-সভাপতি লে. কর্নেল (অব.) আকরাম হোসাইন। অভিনন্দন বার্তা পাঠ করেন বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সহ-সভাপতি লে. কর্নেল (অব.) শ্রী চন্দ্র কান্ত দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সহ-সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেন এনডিসি। অনুষ্ঠানে চণ্ডী পাঠ করেন ধীমান দাস। এ সময় অন্যান্যের মধ্যে বারিধারা ডিওএইচএস পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা (বিদ্যুৎ) উপস্থিত ছিলেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী