স্পেনে আকস্মিক বন্যায় ৫১ জনের মৃত্যু

স্পেনের পূর্বাঞ্চলীয় ভেলেনসিয়া অঞ্চলে মঙ্গলবার ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। বন্যায় রাস্তা-ঘাট এবং বিভিন্ন শহর পানিতে তলিয়ে গেছে। খবর বিবিসি, রয়টার্স।

এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। দেশটির বেশ কিছু অঞ্চলেই বজ্রপাত এবং ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট কার্লোস মাজোন এক বিবৃতিতে বলেছেন, এখনই বন্যায় মৃতের সঠিক সংখ্যা উল্লেখ করা সম্ভব নয়।

স্পেনের আবহাওয়া অফিস জানিয়েছে, ভ্যালেনসিয়া অঞ্চলের চিভায় মঙ্গলবার মাত্র ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যা এক বছরের বৃষ্টিপাতের সমান।

সহায়তার জন্য রেডিও এবং টেলিভিশন স্টেশনে শত শত ফোনকল এসেছে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়েছেন এমন লোকজন বা প্রিয়জনদের উদ্ধারে সহায়তা চেয়ে লোকজন ফোন করেছেন। তবে কিছু এলাকায় পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লেতুর পৌরসভায় নিখোঁজদের উদ্ধারে ড্রোন ব্যবহার করেছেন জরুরি বিভাগের কর্মীরা। স্পেনের জাতীয় টেলিভিশন স্টেশন টিভিইকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস তোলোন। তিনি বলেন, লোকজনকে উদ্ধার করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেলেনসিয়ায় অনেক মানুষ ট্রাক বা গাড়ি এমনকি বাড়ির ছাদে বা ব্রীজের ওপর দাঁড়িয়ে থেকেই রাত পার করেছেন। তারা দীর্ঘ সময় ধরে নিরাপদ স্থানে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

এদিকে ভেলেনসিয়া অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেত। এছাড়া আন্দালুসিয়া অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভেলেনসিয়া সিটি হল জানিয়েছে, বুধবার সব স্কুল এবং খেলাধুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের পার্কগুলোও বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে নিখোঁজদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি লোকজনকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই মুহূর্তে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প