সৌদি আরবে এক হচ্ছেন আমির, সালমান ও শাহরুখ খান

বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও সফল ‘তিন খান’ শাহরুখ, সালমান ও আমির। তারা দুজন হয়ে একসঙ্গে সিনেমা করলেও তিনজনকে কখনো এক ফ্রেমে পাওয়া যায়নি। সে নিয়ে কম আলোচনা হয়নি বি টাউনে। বেশ কয়েকবার ঘোষণাও এসেছে তিন খানকে এক সিনেমায় দেখা যাবে বলে। তবে শেষ পর্যন্ত সব ঘোষণা আর গুঞ্জনেই আটকে আছে।

তবে তিন খানকে একসঙ্গে দেখতে আগ্রহী যারা তাদের জন্য সুখবর আছে। একসঙ্গে সৌদি আরবের রিয়াদে হাজির হতে যাচ্ছেন তারা। গত কয়েক দশক ধরে আলাদা আলাদা সিনেমা ও শোতে রাজত্ব করা এই তিন খানের একসঙ্গে উপস্থিতি ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হবে।

১৬ ও ১৭ অক্টোবর রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদন সম্মেলন ‘জয় ফোরাম’-এ তিন খানের একসঙ্গে উপস্থিতি নিশ্চিত হয়েছে। বিশেষত ১৭ অক্টোবরের একটি সেশনে তারা অংশ নেবেন এবং নিজেদের ক্যারিয়ার, সিনেমার সম্ভাবনা ও বিনোদন ইন্ডাস্ট্রির ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন।

জয় ফোরামের আয়োজন করে সৌদির সরকারি প্রতিষ্ঠান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)। এ বছর অনুষ্ঠানে ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নেবেন। সৌদির জিইএ চেয়ারম্যান তুর্কি আলালশেখ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‌‘সিনেমার বড় তারকারা এক জায়গায় আসছেন। ১৭ অক্টোবর জয় ফোরামে বক্তা হিসেবে যোগ দেবেন শাহরুখ, সালমান ও আমির।’

এর আগে ২০১৯ সালে শাহরুখ জয় ফোরামে অংশ নিয়েছিলেন এবং তখন জ্যাকি চ্যান ও নির্মাতা জ্যঁ-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে তার একটি সেলফি ভাইরাল হয়েছিল।

শাহরুখ, আমির ও সালমান ছাড়াও এবারের জয় ফোরামে অংশ নেবেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান, ইউএফসি চ্যাম্পিয়ন জন জোনস, মার্কিন উদ্যোক্তা ডেমন্ড জন এবং বাস্কেটবল কিং শাকিল ও’নিল প্রমুখ।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প