সৌদির মাল্টিপল ভিসা পাচ্ছেন না কুয়েত প্রবাসী বাংলাদেশিরা

কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা সহজেই সৌদির মাল্টিপল ই-ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে ফেরত আসেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে রিয়াদের।

প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ জাফর উল্লাহ কুয়েতে ওমরাহ ভিসা ব্যবসার সঙ্গে জড়িত। প্রায়ই তাকে যেতে হয় সৌদি আরব। প্রতিবার ওমরাহ ভিসায় কাফেলার সঙ্গে সৌদি যেতে খরচ বেশি হওয়ায় গত ১১ নভেম্বর তিনি আবেদন করেছিলেন এক বছরের মাল্টিপল ভিসার। কিন্তু তাকে ভিসা দেয়নি রিয়াদ।

আরেক প্রবাসী ফরহাদ কুয়েতে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। ওমরাহ ভিসার তুলনায় খরচ কম এবং হজ মৌসুম ছাড়া যেকোনো সময় ভ্রমণ করতে পারবেন এই আশায় গেল রমজানে সৌদি আরবের এক বছরের মাল্টিপল ভিসার আবেদন করেও ব্যর্থ হন।

কুয়েতের বৈধ রেসিডেন্ট কার্ডধারী বিভিন্ন দেশের প্রবাসী খুব সহজেই পাচ্ছেন সৌদি আরবের এক বছরের মাল্টিপল ভিসা। যেকোনো পেশায় নিয়োজিতদেরই ভিসা দিচ্ছে রিয়াদ। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ অনেক দেশের প্রবাসীরা মাল্টিপল ই-ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা।

প্রতিবছর দশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ওমরাহ করতে কুয়েত থেকে সৌদি আরবে যান। মাল্টিপল ই-ভিসা না পাওয়ায় বেশি অর্থ দিয়ে ওমরাহ ভিসা নিয়েই সৌদি যেতে হচ্ছে তাদের।

এছাড়া ওমরাহ হজের বাংলাদেশি টুর গাইড বা মোয়াল্লেমরা কুয়েত থেকে মাল্টিপল ই-ভিসা না পাওয়ায় ভ্রমণকারীদেন কাঙ্খিত সেবা দিতে পারছেন না। এতে অন্য দেশের ওমরাহ ব্যবসায়ীদের সঙ্গে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে তাদের জন্য।

প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে আর ফেরেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে রিয়াদের।

বাংলাদেশি ওমরাহ ব্যবসায়ী অ্যাসোসিশেন কুয়েতের সভাপতি কাজী ইকবাল বলেন, রোহিঙ্গারা এখানে অবৈধভাবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবের গিয়ে ফেরত আসে না। আর সেই অপবাদ হচ্ছে বাংলাদেশিদের। কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করে এর সুনির্দিষ্টি সমাধান করার দাবি জানান তিনি।

৩৪ দিনার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৬শো টাকা ফি দিয়ে সৌদি আরবের এক বছরের মাল্টিপল ই-ভিসা পাচ্ছেন অন্য দেশের প্রবাসীরা। অন্যদিকে ৪৪ দিনার বা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৬শো টাকা ফি দিয়ে ওমরাহ ভিসায় কেবলমাত্র একবার সৌদিতে প্রবেশের অনুমতি পান বাংলাদেশি পাসপোর্টধারী প্রবাসীরা।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন