সৌখিনের উইশ কার্ডে ইয়াশ-নীহা

আসছে আলোচিত নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক। এবারে তিনি নাটকের নাম রেখেছেন ‘উইশ কার্ড’। এতে জুটি হয়েছেন ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহা। সৌখিন জানান, বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।

আগামী ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘এটি পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক।’

এর গল্পে দেখা যাবে হৃদি চরিত্রে নীহার বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদ চরিত্রের ইয়াশের সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততোটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভ‚ত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়।

কিন্তু কি সেই উইশগুলো? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক রিলিজ পর্যন্ত।

‘উইশ কার্ড’ নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি সিন এতো ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেÑ কি আর বলবো, দর্শক খুব পছন্দ করবে আশা করি।’

নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার পরিচালনায় এর আগে মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন নাটকে কাজ করেছি। দর্শক খুব পছন্দ করেছিল সেগুলো। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবেন।’

‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল