সৈকতে হাঁটতে হাঁটতে তরুণ অভিনেতার মৃত্যু

সমুদ্র সৈকতে হাঁটছিলেন তরুণ অভিনেতা হুলিয়ান ওর্তেগা। কাজের ফাঁকে একটু অবকাশ যাপন যে তাকে পৌঁছে চির-অবকাশে, কে জানতো! হাঁটতে হাঁটতেই হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন নেটফ্লিক্সের জনপ্রিয় ধারাবাহিক ‘এলিট’-এর এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৪১ বছর।

স্পেনের কাদি অঞ্চলের লা ইয়া দে সাহোরা সৈকতে গত ২৫ আগস্ট স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটেছে, স্পেনের অলিভ প্রেসের বরাত দিয়ে জানিয়েছে পিপল ম্যাগাজিন। ওই সংবাদমাধ্যম এও জানায় যে, অভিনেতার মরদেহ অনেক দূর ভেসেও গিয়েছিল। প্যারামেডিক চিকিৎসকদের একটি দল অভিনেতার নিথর দেহ পাওয়ার আধ ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করে। গত ২৬ আগস্ট স্পেনের অভিনয়শিল্পীদের ইউনিয়ন ওর্তেগার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

তরুণদের জন্য নির্মিত ‘এলিট’ সিরিজের ছয় পর্বের ধারাবাহিকে অভিনয় করেছিলেন হুলিয়ান ওর্তেগা। তিনি আরও অভিনয় করেছেন ‘কেবল গার্ল’, ‘ক্যারোন্তে’, ‘ভেলভেট অ্যান্ড দ্য কান্ট্রিসাইড’। সর্বশেষ মঞ্চনাটক ‘ফোর এসত্রেলিয়া’য় অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওর্তেগার পরিবার, বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

২০১৮ সালে ‘এলিট’ সিরিজে ছয়টি পর্বে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। এটি নেটফ্লিক্সের অন্যতম আলোচিত একটি সিরিজ। সিরিজটির অষ্টম ও শেষ পর্ব গত ২৬ জুলাই অবমুক্ত হয়। অ্যামাজন প্রাইমের ক্রাইম সিরিজ ‘ক্যারোন্তে’-এ তার অভিনয় নজর কেড়েছিল। ওর্তেগা ১৯৮৩ সালে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেন।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি