সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মিয়ামির

লুইস সুয়ারেজের জোড়া গোলে বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। শিকাগোকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। এতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ফুটবলে (এমএলএস) টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো মিয়ামি।

২৭ ম্যাচে মিয়ামির পয়েন্ট ৫৯। দ্বিতীয়স্থানে থাকা এফসি সিনসিনাটি থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

গতকাল শনিবার অ্যাওয়ে ম্যাচে ২৫ মিনিটে শিকাগোর কাছ থেকে আত্মঘাতী গোল আদায় করে নেন সুয়ারেজ। লক্ষ্যে শট নিলে সেটি ফিরিয়ে দেন শিকাগোর গোলরক্ষক। কিন্তু ফিরতি আসা বল স্বাগতিক দলের আতোবিয়াস সালকুইস্টের বুকে লেগে জালে জড়িয়ে যায়। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন সুয়ারেজ। চলতি মৌসুমে এ নিয়ে ১৬ গোল করলেন উরুগুয়ে ফরোয়ার্ড। ৪৭ মিনিটে গোমেজের পাস থেকে বল নিয়ে নির্ভুল শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। এতে ২-০ গোলে এগিয়ে যায় মিয়ামি।

৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ। সার্জিও বুস্কেটসের ফ্রি-কিক থেকে বাঁ পাশ থেকে আসা আলবার ক্রস থেকে গোল করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।

এদিন শিকাগো স্কোরশিটে নাম লেখায় ৮২ মিনিটে। গোল করেন জিওরজিয়াস কুইসিয়াস। এতে ব্যবধান কমায় (৩-১) স্বাগতিকরা।

মিয়ামির হয়ে শেষ গোলটি করেন রবার্ট টেইলর। ৯৩ মিনিটে শিকাগো কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি। এতে ৪-১ ব্যবধানে জয় পায় মিয়ামি।

এই ম্যাচেও দলে ছিলেন না লিওনেল মেসি। গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে নেমে ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর থেকেই মাঠের বাইরে মেসি।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর