সেরা গোলরক্ষক রূপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা

গত আসরের মত এবারও সাফের সব আলো কেড়ে নিল বাংলাদেশ। আগের আসরেও স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ।এবারও হলো ইতিহাসের পুনরাবৃত্তি। আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন রূপনা চাকমা। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঋতুপর্ণা চাকমা।  

সাফের গত আসরেও সেরা গোলরক্ষক হয়েছিলেন রূপনা চাকমা। এবারও সেই কৃতিত্ব ধরে রাখলেন। টানা দুইবার সাফের সেরা গোলরক্ষক হলেন তিনি। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঋতুপর্ণা চাকমা। ফাইনালে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি এসেছে তা পা থেকেই। ফলে ফাইনাল ম্যাচের ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।

এদিকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড গেছে ভুটানের কাছে। টুর্নামেন্টের সবোর্চ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ভুটানের ডেকি লাজোম। আসরে সাত গোল করেছেন তিনি।

এবারের সাফের সেরা যারা:

  • ফেয়ার প্লে: ভুটান
  • সেরা গোলরক্ষক: রূপনা চাকমা (বাংলাদেশ)
  • সর্বোচ্চ গোলদাতা: ডেকি লাজোম (ভুটান)
  • সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ)
  • ফাইনালের সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ)

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প