সেই আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল

টুর্নামেন্টটা আর্জেন্টিনা শুরু করেছিল ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে। তবে সময় যত গড়িয়েছে, আর্জেন্টিনা যেন ততটাই ঝিমিয়ে পড়েছে। ওদিকে ব্রাজিল পাল্লা দিয়ে এগিয়েছে। 

এবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে সে আকাশি-সাদাদের পেছনেই ফেলে দিয়েছে সেলেসাও যুবারা। প্যারাগুয়েকে হারিয়েছে ৩-১ গোলে, তাতেই কাজটা সেরে ফেলেছে তারা। দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনা শেষ সময়ের গোলে জিতেছে। তবে ব্রাজিলের কাছ থেকে শীর্ষস্থানটা ফেরত পায়নি দলটা।

দিনের শুরুতে এস্তাদিও অলিম্পিকোয় ১৭ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। প্রথম গোলটা করেছিলেন গুস্তাভো প্রাদো, ২ মিনিট পর রায়ানের গোল ব্যবধান দ্বিগুণ করে দলটা। 

তবে ২৫ মিনিটে গোল করে ব্রাজিলকে চোখরাঙানি দিয়েছিল প্যারাগুয়ে। গোলটা করেন আনহেল ভিয়াসান্তি।

সে চোখরাঙানি অবশ্য টেকেনি বেশিক্ষণ। ব্রাজিলের কাছেই ছিল ম্যাচের লাগাম। ৭৮ মিনিটে দলটা তৃতীয় গোল নিয়ে জয় নিশ্চিত করে ফেলে। আলিসন সান্তানার ওই গোল তাদের দক্ষিণ আমেরিকান অ-২০ চ্যাম্পিয়নশিপের শীর্ষে জাঁকিয়ে বসার সুযোগও দেয়।

শীর্ষে ফিরতে হলে আর্জেন্টিনাকে জিততে হতো নিদেনপক্ষে ৩ গোলের ব্যবধানে। কলম্বিয়ার বিপক্ষে সে জয়টা তো পায়ইনি আকাশি-সাদারা, এক পর্যায়ে তো পূর্ণ তিন পয়েন্ট পাবে কি না, তা নিয়েও জেগেছিল শঙ্কা। ৮০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি তারা।

তবে শেষ দিকে এসে সে শঙ্কা দূর হয়। গোল করেন ইয়ান সুবিয়াবরে। সেই এক গোলই আর্জেন্টিনাকে জয় এনে দেয়। 

শীর্ষে থাকা দুই দল যাবে অ-২০ বিশ্বকাপে। সেই দুই দল যে ব্রাজিল আর আর্জেন্টিনা, তা একরকম নিশ্চিত হয়ে গেছে আজ। শেষ দুই ম্যাচ থেকে এক জয় তুলে নিতে পারলেই দুই দল চলে যাবে বিশ্বকাপে।

তবে লড়াইটা যে শিরোপার, তার জন্য দুই দলের মুখোমুখি লড়াইটা একরকম ফাইনালেই পরিণত হয়েছে। জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দুই দলের কোনো একটির। আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় সেই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।  

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল