সুপারস্টার ছাড়াই সুপারহিট ‘সাইয়ারা’, কত আয় করেছে সিনেমাটি

চলতি বছরের সবচেয়ে আলোচিত হিন্দি সিনেমা ‘সাইয়ারা’। নবাগত আহান পাণ্ডে এবং অনিত পাড্ডার সিনেমা রীতিমতো ঝড় তুলেছিল। সিনেমাটি বক্স অফিসে বেশকিছু রেকর্ড ভেঙে দিয়েছে। মুক্তির পর থেকে ৪৮ দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে ‘সাইয়ারা’। আর ভারতে সিনেমাটির আয় ৩২৯ দশমিক ২৫ কোটি রুপি।

‘সাইয়ারা’ বর্তমানে ভারতের বাজারে ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা, যা সালমান খানের ‘সুলতান’ (৩০০ কোটি রুপি), সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ (৩০২ কোটি রুপি) এবং কর্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ (২৬০ কোটি টাকা)-সহ কিছু পুরোনো ব্লকবাস্টার সিনেমাকে ছাড়িয়ে গেছে।

ভারতের বাইরে ‘সাইয়ারা’ ১৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছে, যা একটি সুপারস্টার-বিহীন হিন্দি সিনেমার জন্য নিসন্দেহে একটি উল্লেখযোগ্য সংখ্যা। আর বিশ্বব্যপী আয় ধরলে ‘সাইয়ারা’র আয় ৫৭০ কোটি রুপি। যা ‘ছাবা’র পর এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা করে তুলেছে ‘সাইয়ারা’কে।

এই ৫৭০ কোটি রুপি মোট আয় ‘ডানকি’ (৪৫৫ কোটি রুপি), ‘টাইগার জিন্দা হ্যায়’ (৫৫৮ কোটি রুপি), এবং ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি টাকা)-সহ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু হিট সিনেমা এবং ‘থ্রি ইডিয়টস’ (৪৬০ কোটি টাকা) এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ (৪২২ কোটি টাকা)-সহ অনেক সর্বকালের ব্লকবাস্টার সিনেমার চেয়ে বেশি।

‘সাইয়ারা’ এই মুহূর্তে ভারতীয় সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনি হয়ে উঠেছে। যা ‘কবীর সিং’র ৩৭৭ কোটি রুপির আয়কে ছাড়িয়ে গিয়েছে। এমনকী এটি নতুন মুখদের নিয়ে তৈরি সিনেমার মধ্যেও সর্বোচ্চ আয়কারী। যা ২০১২ সালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ কর্তৃক নির্ধারিত ১০৯ কোটি রুপির রেকর্ডকে ছাড়িয়েছে।

‘সাইয়ারা’ তার থিয়েটারিক্যাল রানের সময় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনি হয়ে উঠেছে গেছে। এটি মুখ্য ভূমিকায় নবাগতদের নিয়ে নির্মিত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রও, ২০১২ সালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ কর্তৃক নির্ধারিত ১০৯ কোটি রুপির রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। মোহিত সুরি পরিচালিত এবং ওয়াইআরএফ সিইও অক্ষয় বিধানী প্রযোজিত ‘সাইয়ারা’ হলো একজন মেজাজী গায়ক (আহান) এবং একজন গীতিকার (অনিত) এর প্রেমকাহিনি। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা এবং দর্শকদের ভালোবাসা পেয়েছে। এতে রাজেশ কুমার, বরুণ বাদোলা, শাদ রান্ধাওয়া, গীতা আগ্রওয়াল শর্মা, আলম খান এবং শান গ্রোভার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের