সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলা মামলায় গ্রেফতার ৪

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মংলারগাও গ্রামের ছবদিল আলমের পুত্র আলীম হোসেন (১৯), মাঝেরগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র সুলতান আহমেদ রাজু, পূর্ব মাছিমপুর গ্রামের আমরু মিয়ার পুত্র ইমরান হোসেন (৩১) ও শাহজাহান হোসেন (২০)। 

গত ৩ ডিসেম্বর রাতে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে মংলারগাও গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দোয়ারাবাজার থানার এস আই আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হোসেন বলেন, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে। উপজেলার মংলারগাও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে কলেজছাত্র আকাশ দাস (২০) পবিত্র কোরআন শরীফ অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। পরে ওই পোস্টের স্ক্রিনসট  এলাকায় ভাইরাল হয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ আকাশ দাসকে তার বাড়ি থেকে আটক করে। পরে উত্তেজিত জনতা মংলারগাও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা লুটপাটের ঘটনা ঘটে। ওইদিন রাতেই জেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের